শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬
 
অড নিউজ
ভিক্ষা করে জীবন কেটেছে, মৃত্যুর পরে বৃদ্ধার ঘরে মিলল সাড়ে ৮ লক্ষ রুপি





পালাবদল ডেস্ক
Monday, 24 August, 2026
7:07 PM
Update: 24.08.2026
7:08:56 PM
 @palabadalnet

(বাঁ দিকে) হুরুন্নিসা। তার ঘর থেকে মেলা নোট (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

(বাঁ দিকে) হুরুন্নিসা। তার ঘর থেকে মেলা নোট (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

সারা জীবন ভারতের কর্নাটকের মাণ্ড্যের পথে বসে ভিক্ষা করেছেন। সেই বৃদ্ধার মৃত্যুর পরে তার ভাড়া ঘর থেকে উদ্ধার হলো নগদ লক্ষ লক্ষ রুপি। ৩০টি বস্তার মধ্যে রাখা ছিল সেই ১০, ২০, ৫০ রুপির নোট এবং মুদ্রা।

৬৮ বছরের হুরুন্নিসা বোনের সঙ্গে একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন তিনি। দুই বোনেই পথে পথে ভিক্ষা করতেন। কারও বিয়ে হয়নি। দু’বছর আগে হুরের বোনের মৃত্যু হয়। তার পর থেকে একাই ওই ভাড়া ঘরে থাকতেন হুর। গতকাল রোববার সেখান থেকে তার দেহ উদ্ধার হয়। স্থানীয়রা জানিয়েছেন, বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন। তার জেরে মৃত্যু হয়েছে।

রবিবার হুরের মৃত্যুর পরে তার ঘরে গিয়েছিলেন প্রতিবেশীরা। তারা দেখেন, সেখানে অন্তত ৩০টি বস্তা পড়ে রয়েছে। সেগুলি খুলতেই বেরিয়ে আসে গুচ্ছ গুচ্ছ নোট আর শয়ে শয়ে মুদ্রা। গুনে দেখা যায় তার মূল্য প্রায় ৮ লক্ষ ৪০ হাজার রুপি। সেই রুপি হুরের দুই ভাইয়ের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। এক ভাইকে ছয় লক্ষ রুপি, অন্য ভাইকে ২ লক্ষ ৪০ হাজার রুপি দেওয়া হয়েছে। দ্বিতীয় ভাই ওই রুপি একটি মসজিদে দান করেছেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]