মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কুমারশাইল সীমান্ত এলাকায় সন্দেহভাজন চোরাকারবারিদের একটি দলের সঙ্গে এই বন্দুকযুদ্ধ হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি। বিজিবি জানায়, আটক ব্যক্তির নাম বলাই দাস। তার কাছ থেকে একটি ...