আদালতের কোনো রায় বা আদেশের প্রতিবাদে ডাকা যেকোনো ধরনের ধর্মঘট বা হরতালকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে পরিবহন মালিক সমিতি বা শ্রমিক সংগঠনগুলো এ ধরনের কর্মসূচি ডাকলে তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধিসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। ২০১৭ সালে জারি করা একটি রুলকে ...