রবিবার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
রবিবার ১২ জুলাই ২০২৬
 
অড নিউজ
প্রেমিকা কেন কথা বলা বন্ধ করেছে, রাগ মেটাতে ট্রেনে পাথর ছুড়ে গ্রেফতার যুবক





পালাবদল ডেস্ক
Sunday, 15 March, 2026
12:00 AM
 @palabadalnet

প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রেমিকা তার ফোন ধরা বন্ধ করে দিয়েছেন। এমনকি তার সঙ্গে কথা বলতেও অস্বীকার করেন। প্রেমিকার এই আচরণে হতাশ এবং একই সঙ্গে ক্ষুব্ধ হন যুবক। সেই রাগ মেটাতে তিনি বন্দে ভারত লক্ষ্য করে পাথর ছোড়েন। আর এই অভিযোগেই গ্রেফতার করা হয় ভারতের মহারাষ্ট্রের কল্যাণের যুবককে। ধৃতের নাম সানি কাম্বলে।

পুলিশ সূত্রে খবর, বছর তেইশের এই যুবকের সঙ্গে তার প্রেমিকার মনোমালিন্য চলছিল। জানা গিয়েছে, সানির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন প্রেমিকা। অনেক চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি সানি। তার পরই তিনি সোজা চলে আসেন রেললাইনের ধারে। সেখানে কিছু ক্ষণ সময় কাটান। সেই সময় ওই লাইন ধরে ছুটে আসছিল সিএমটি-শিরডি বন্দে ভারত এক্সপ্রেস। অভিযোগ, ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোড়েন সানি।

রেল সূত্রে খবর, এই ঘটনায় বন্দে ভারত এক্সপ্রেসের চারটি কামরার জানলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পুলিশ জানিয়েছে, ঠাকুরলি এবং কল্যাণের মাঝে এই ঘটনাটি ঘটেছে। দ্রুত ঘটনাস্থলে আসে রেলপুলিশ। কিন্তু ত ক্ষণে অভিযুক্ত যুবক পালিয়ে যান। রেল জানিয়েছে, এ ঘটনায় কোনও যাত্রী আহত হননি। শনিবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করে কল্যাণের রেল পুলিশ। তদন্তকারী এক কর্মকর্তার দাবি, পাথর ছোড়ার ঘটনাটি স্বীকার করেছেন অভিযুক্ত। তবে পুলিশের কাছে অভিযুক্ত যুবক দাবি করেছেন, নেশার ঘোরে তিনি এই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন।

বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনা নতুন নয়। ভারতের বিভিন্ন প্রান্তে বার বার বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুড়ে মারার অভিযোগ ওঠে। গ্রেফতারও হন অনেকে। পাথর ছোড়ার ঘটনা ঘন ঘন হতে থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেয় রেল। তারপরেও বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনা খুব একটা আটকানো যায়নি।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]