শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার ১২ জুন ২০২৬
 
অড নিউজ
প্রেমিকার সঙ্গে গাড়ি চড়ে যাচ্ছিলেন যুবক, দেখতে পেয়ে লাফিয়ে বনেটে উঠলেন স্ত্রী!





পালাবদল ডেস্ক
Friday, 12 June, 2026
2:40 PM
 @palabadalnet

ছবি: এআই

ছবি: এআই

প্রেমিকাকে নিয়ে গাড়ি চড়ে যাচ্ছিলেন যুবক। দেখে ফেললেন স্ত্রী। স্বামীকে তার প্রেমিকার সঙ্গে হাতেনাতে ধরে ফেললেন। স্বামী গাড়ির গতি বাড়িয়ে পালাতে গেলে লাফ দিয়ে গাড়ির বনেটে উঠে পড়লেন স্ত্রী। ঝুলে ঝুলেই গেলেন বেশ খানিকটা। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বরেলীতে। সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিওটি। 

প্রতিবেদন অনুযায়ী, প্রেমিকার সঙ্গে গাড়ি করে যাওয়া ওই যুবকের নাম নেত্রপাল। প্রেমিকাকে গাড়িতে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। যুবক চালকের আসনে বসেছিলেন। পাশের আসনে বসেছিলেন তার প্রেমিকা। কিন্তু নেত্রপালের স্ত্রী তাকে এবং তার প্রেমিকাকে রাস্তার মাঝে হাতেনাতে ধরে ফেলেন। নেত্রপাল গাড়ির গতি বাড়িয়ে ঘটনাস্থল থেকে পালাতে গেলে এক লাফে বনেটের ওপর উঠে পড়েন তার স্ত্রী। ও ভাবেই গাড়ি চলতে থাকে। গাড়ির বনেটে ঝুলে ঝুলেই যেতে থাকেন নেত্রপালের স্ত্রী। একটু পরে গাড়ি থামলে তিনি বনেট থেকে নেমে স্বামীর সঙ্গে ঝামেলা শুরু করেন। ধাক্কাধাক্কিও হয়। তাদের গন্ডগোলকে কেন্দ্র করে ভিড় জমে যায় রাস্তায়। সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিওটি শেয়ার করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিও। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিওটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। ভিডিও দেখার পর বিরক্তিও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। কেউ কেউ আবার নেত্রপালের স্ত্রীর প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিওটি দেখার পর লিখেছেন, “যে দিকে তাকাই কেবল পরকীয়া। তবে এ সব বিষয় শান্তভাবে মিটিয়ে ফেলাই উচিত।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]