সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
 
সারাবাংলা
ময়মনসিংহে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত





ময়মনসিংহ ব্যুরো
Monday, 16 November, 2026
12:01 AM
 @palabadalnet

মো. সুরুজ জামান। ছবি: সংগৃহীত

মো. সুরুজ জামান। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত মো. সুরুজ জামানের বয়স ৩৫ বছর। তিনি মধ্য বারেরা এলাকার বাসিন্দা ছিলেন এবং স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন পরিবারের সদস্য ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, মো. সুরুজ জামান বাড়ি থেকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে বারেরা মসজিদ মার্কেটের পাশের একটি মোড়ে পৌঁছে গতি কমান। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। একপর্যায়ে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]