বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
 
সারাবাংলা
ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপির ছেলে মিন্টু ৩ দিনের রিমান্ডে





নাটোর প্রতিনিধি
Tuesday, 27 October, 2026
10:49 PM
 @palabadalnet

নুরুজ্জামান মিন্টু। ছবি: সংগৃহীত

নুরুজ্জামান মিন্টু। ছবি: সংগৃহীত

ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনে বিএনপির সংসদ সদস্য (এমপি) মো. আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার সন্ধ্যায় নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান এ আদেশ দেন।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি নজরুল ইসলাম বলেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমির হোসেন তদন্তের স্বার্থে মিন্টুকে মঙ্গলবার সন্ধ্যায় নাটোর বিচারক ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানির পর বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে জিজ্ঞাসাবাদের জন্য আজ ভোরে নিজ বাসা থেকে মিন্টুকে আটক  করে ডিবি পুলিশ। তিনি গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

গত ১৪ অক্টোবর দুর্বৃত্তদের হামলায় আহত হন ছাত্রদল নেতা শাকিল। গতকাল সোমবার রাতে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]