মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬ ● ১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
 
রাজনীতি
সরকার ধীরে ধীরে আওয়ামী লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে: নাহিদ ইসলাম





গাজীপুর ব্যুরো
Tuesday, 27 October, 2026
10:35 PM
 @palabadalnet

 গাজীপুরে মতবিনিময় সভায় নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

গাজীপুরে মতবিনিময় সভায় নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

সরকার ধীরে ধীরে আওয়ামী লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

আজ মঙ্গলবার বিকেলে গাজীপুরে এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কেন্দ্রীয় পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

আগামী নির্বাচন সুষ্ঠু করতে না পারলে সরকার ও নির্বাচন কমিশন ব্যর্থ হবে মন্তব্য করে তিনি বলেন, “স্থানীয় নির্বাচনে তৃণমূল পর্যায়ে বিএনপি নেতারা আধিপত্য বিস্তার করছেন।”

একইসঙ্গে বিগত সরকারের মতো দলীয়করণের মাধ্যমে নির্বাচন আয়োজন করা হলে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন নাহিদ ইসলাম।

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হলেও পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধি না করার সমালোচনা করে তাদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবির প্রতি সমর্থন জানান এনসিপির এই নেতা।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]