সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
সোমবার ১৩ জুলাই ২০২৬
 
পরিবেশ
ভারী বৃষ্টির সতর্কবার্তা বাড়ল আরও ২৪ ঘণ্টার জন্য





নিজস্ব প্রতিবেদক
Monday, 13 July, 2026
1:32 PM
 @palabadalnet

বৃষ্টি আর রাস্তায় পানি। তবু জীবিকার প্রয়োজনে কষ্ট শ্রমজীবীদের। গতকাল রোববার সকাল ১০টার দিকে কাকরাইল এলাকা। ছবি: সংগৃহীত

বৃষ্টি আর রাস্তায় পানি। তবু জীবিকার প্রয়োজনে কষ্ট শ্রমজীবীদের। গতকাল রোববার সকাল ১০টার দিকে কাকরাইল এলাকা। ছবি: সংগৃহীত

দেশজুড়ে চলা বৃষ্টি কমছেই না। আজ সোমবারও সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।

এর মধ্যে সকালে ৩ ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে কুমিল্লায়। আগামী ২৪ ঘণ্টার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। এ বৃষ্টি হতে পারে ঢাকাসহ ছয় বিভাগে। গতকাল রোববার দুপুরে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এ সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

আজ বেলা ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। এ পূর্বাভাস দেওয়া হয়েছে ছয় বিভাগের জন্য। সেগুলো হলো রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ। এ সময় ঢাকা মহানগরে ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূ্র্বাভাস দেওয়ার কারণ প্রসঙ্গে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, মৌসুমি বায়ু সক্রিয় হয়েছে বেশি। এর কারণেই বৃষ্টির নতুন সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আবুল কালাম মল্লিক জানান, গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত এই ২৭ ঘণ্টায় রাজধানীতে ১১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা কমে যেতে পারে। আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টির তীব্রতা আবার বাড়তে পারে। মৌসুমি বায়ু সে সময় আবার সক্রিয় হয়ে উঠতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় রাজধানীতে, ১৭৫ মিলিমিটার। বৃষ্টি হয় দেশের প্রতিটি এলাকায়।

আর আজ সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি হয় কুমিল্লায়, ১০৭ মিলিমিটার। রাজধানীতে এ সময় বৃষ্টি হয় ১৩ মিলিমিটার। এ ছাড়া বগুড়ায় ৩৫, সিলেটে ৩২, ময়মনসিংহে ২৩, নওগাঁয় ১৮ এবং রংপুরে ১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় এ সময়।

আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ বলেন, আজ উত্তরাঞ্চলে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]