বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
বুধবার ২৪ জুন ২০২৬
 
পরিবেশ
গরমে পুড়ছে গোটা ইউরোপ, ৪২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে ফ্রান্সের তাপমাত্রা





পালাবদল ডেস্ক
Tuesday, 23 June, 2026
10:06 PM
 @palabadalnet

গরমে নাজেহাল ফ্রান্স। ছবি: রয়টার্স

গরমে নাজেহাল ফ্রান্স। ছবি: রয়টার্স

গরমে পুড়ছে গোটা ইউরোপ। কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে, কোথাও ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। ফ্রান্স, জার্মানি, ইতালি, বৃটেন, পর্তুগাল-সহ ইউরোপের বেশির ভাগ দেশ এখন তাপপ্রবাহের কবলে। সবচেয়ে খারাপ অবস্থা ফ্রান্সের। দেশের অর্ধেকের বেশি অঞ্চল তীব্র তাপপ্রবাহের কারণে বিপর্যস্ত। বাধ্য হয়ে স্কুল, কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ৮৪৫টি স্কুল ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে। ১৮০০টি স্কুলে পঠনপাঠন হচ্ছে সকালের দিকে।

সোমবার ফ্রান্সের সর্বোচ্চ তাপমাত্রা আগের সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বদোতে তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছোয়। মধ্য ফ্রান্সের পইটিয়ার্সে তাপমাত্রা ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। ফ্রান্স প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই দুই শিশু-সহ ২০ জনের মৃত্যু হয়েছে। আগামী দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্য দিকে, ইতালির ১২টি শহরে তাপপ্রবাহের চূড়ান্ত সতর্কতা জারি করেছে সে দেশের আবহাওয়া দফতর। মিলান, ভেনিস, তুরিন, বলোগনা, ফ্লোরেন্স এবং রোমে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়েছে। বুধবারের মধ্যে এই সংখ্যা ১৬ ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে, তাপপ্রবাহের কারণে পরিবহণ ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়েছে রোমে। জার্মানিতেও গরমের ছবিটাও এক। সেখানে বেশ কয়েক দিন ধরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। আশঙ্কা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ৪০ ছুঁতে পারে। জার্মানিতে পাঁচ জনের মৃত্যু হয়েছে তাপপ্রবাহে। ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরেও পরিষেবা ব্যাহত হচ্ছে।

বৃটেনে সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫-৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। তবে কোথাও কোথাও সেই তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছোতে পারে। বেলজিয়াম এবং পর্তুগালেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

পালাবদল/এমএম


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]