
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মারিয়া জাখারো। ছবি: সংগৃহীত
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, “ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।”
“গত কয়েক মাসের তিক্ত অভিজ্ঞতা দেখিয়েছে, ইরানে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ চালানো সামরিক অভিযান দেশটির সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় ইরানি জনগণের সংকল্প ভাঙতে পারেনি। যারা আজ নতুন করে হামলার হুমকি দিচ্ছে, তাদের এ বিষয়ে পুনর্বিবেচনা করা উচিত,” বলেছেন মুখপাত্র মারিয়া জাখারোভা ।
রাশিয়া বারবারই উল্লেখ করে আসছে যে,, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
সাম্প্রতিক দিনগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারীরা যখন কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন, তখনো ইরানে হামলার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি অব্যাহত রয়েছে।
আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিকেও এখন সবার নজর।
পালাবদল/এসএ