সোমবার ● ২ নভেম্বর ২০২৬ ● ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার ● ২ নভেম্বর ২০২৬
 
জাতীয়
বন্ধ থাকবে সামিট এলএনজি টার্মিনাল, ৪ নভেম্বর থেকে কমবে গ্যাস সরবরাহ





নিজস্ব প্রতিবেদক
Monday, 2 November, 2026
1:33 AM
 @palabadalnet

ফাইল ছবি

ফাইল ছবি

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রিগ্যাসিফিকেশন সাময়িকভাবে বন্ধ রাখবে সামিট এলএনজি টার্মিনাল। 

এ কারণে আগামী ৪ নভেম্বর থেকে চার দিনের জন্য দেশের মোট গ্যাস সরবরাহ প্রায় ১৩ শতাংশ কমে যাবে।

পেট্রোবাংলা জানিয়েছে, কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।

এই সময়ে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ প্রতিদিন ৩২০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমে যাবে, অর্থাৎ বর্তমানের ৯২০ এমএমসিএফডি থেকে তা ৬০০ এমএমসিএফডিতে নেমে আসবে।

ফলে দেশের মোট গ্যাস সরবরাহ প্রায় ২ হাজার ৫৫০ এমএমসিএফডি থেকে কমে ২ হাজার ২৩০ এমএমসিএফডিতে দাঁড়াবে।

বর্তমানে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট।

বাংলাদেশে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) রয়েছে, যেগুলোর সম্মিলিত গ্যাস সরবরাহের সক্ষমতা প্রতিদিন ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট।

গত বছরের ডিসেম্বরে অনুরূপ রক্ষণাবেক্ষণ কার্যক্রম নেওয়া হয়েছিল। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করার কথা জানিয়েছে পেট্রোবাংলা।
 
পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]