রবিবার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
রবিবার ১২ জুলাই ২০২৬
 
ধর্ম ও জীবন
চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে





নিজস্ব প্রতিবেদক
Monday, 18 May, 2026
9:36 PM
 @palabadalnet

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা: দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৮ মে ঈদুল আজহা উদযাপিত হবে।

আজ সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

চাঁদ দেখা সাপেক্ষে জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা পালিত হয়। এর আগে গতকাল সৌদি আরব জিলহজের চাঁদ দেখার তথ্য নিশ্চিত করে।

গালফ নিউজ ও খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে উদযাপিত হবে।

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও গতকাল ঘোষণা দেয়, এই দুই দেশ ২৭ মে ঈদুল আজহা পালন করবে।

ঈদুল আজহা বেশি পরিচিত কোরবানির ঈদ নামে। পশু কোরবানির মাধ্যমে মুসলমানরা এই ঈদ উদযাপন করে থাকেন।

পালাবদল/এসএম


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]