
সৌদিতে চাঁদ দেখা গেছে। ছবি: সংগৃহীত
সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আজ বুধবার থেকে রোজা শুরু হচ্ছে।
সংবাদমাধ্যম আরব নিউজ গতকাল মঙ্গলবার জানিয়েছে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
ইসলামী পঞ্জিকার নবম মাস রমজানকে বছরের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচনা করা হয়। এ মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর ওপর পবিত্র কোরআন নাজিল হয়।
রমজান মাস ২৯ বা ৩০ দিন স্থায়ী হয়, যা মাসের শেষদিকে চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হয়।
পবিত্র ঈদুল ফিতর উদযাপনের মধ্য দিয়ে শেষ হয় রমজান মাস।
পালাবদল/ এসএফ