সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
 
রাজধানী
গুলশানে বর্জ্য অপসারণের কাজ পেতে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেফতার ৩





নিজস্ব প্রতিবেদক
Sunday, 11 October, 2026
11:35 PM
 @palabadalnet

গ্রেফতার জিদান, নাজমুল ও আনোয়ার। ছবি: ডিএমপির সৌজন্যে

গ্রেফতার জিদান, নাজমুল ও আনোয়ার। ছবি: ডিএমপির সৌজন্যে

রাজধানীর গুলশান আবাসিক এলাকার বর্জ্য অপসারণের কাজ পেতে চাপ সৃষ্টি এবং তা না হলে প্রতি মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে খিলক্ষেত থানার আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. আনোয়ার (৩০), মো. নাজমুল (২৫) ও মো. জিদান মিয়া (১৯)। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

পুলিশের তথ্য অনুযায়ী, ৬ অক্টোবর বেলা সাড়ে তিনটার দিকে কয়েকজন ব্যক্তি গুলশান সোসাইটির কার্যালয়ে ঢুকে সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করেন। এ সময় তারা গুলশান সোসাইটির বর্জ্য অপসারণের কাজ তাদের দিতে দাবি জানান। অন্যথায় প্রতি মাসে ৫০ লাখ টাকা দিতে হবে বলে হুমকি দেন। চাঁদা না দিলে সোসাইটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীদের বড় ধরনের ক্ষতি এবং প্রাণনাশের হুমকি দিয়ে তারা চলে যান।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তিরা ‘বি এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের নাম ও লিফলেট গুলশান আবাসিক এলাকার বিভিন্ন বাসায় বিতরণ করেন। প্রতিষ্ঠানটির নিবন্ধন ও অনুমোদন ছিল না বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তারা নিজেদের মাহবুব ও রবিন গ্রুপের পরিচয় দিয়ে গুলশান সোসাইটির নিয়োগ করা কর্মীদেরও হুমকি দিচ্ছিলেন।

ঘটনার পর গুলশান থানা-পুলিশ প্রাথমিক তদন্ত, তথ্যপ্রযুক্তি এবং ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতার করে। এ ঘটনায় গতকাল গুলশান থানায় মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]