সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
 
রাজধানী
ছওয়াবের উদ্যোগে ৩৫০ জনের বিনামূল্যে ছানি অপারেশন





পালাবদল ডেস্ক
Monday, 9 November, 2026
3:10 PM
Update: 09.11.2026
3:15:42 PM
 @palabadalnet

ছবি: ছওয়াব

ছবি: ছওয়াব

ঢাকা: অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে ৩৫০ জনের চোখের ছানি অপারেশন বিনামূল্যে সম্পন্ন করেছে সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা ছওয়াব। জার্মানভিত্তিক দাতা সংস্থা ইমিন-এর অর্থায়নে পরিচালিত এ কার্যক্রমের আওতায় রাজধানীর মোহাম্মদপুরে ৫০ জন এবং দিনাজপুরের চিরিরবন্দরে ৩০০ জন রোগীর ছানি অপারেশন করা হয়।

সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত আইরিচ আই হাসপাতালে ৫০ জন রোগীর চোখের ছানি অপারেশনসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়।

এ মানবিক কার্যক্রমে দাতা সংস্থা ইমিন-এর দুই প্রতিনিধি ড. ওমর আইপার ও আইদিন আকপিনার সরাসরি উপস্থিত থেকে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছওয়াবের চেয়ারম্যান এস. এম. রাশেদুজ্জামান। এ সময় আইরিশ আই হাসপাতালের সিইও নজরুল ইসলাম সুমন, ছওয়াবের প্রোগ্রাম ম্যানেজার হাসিবুর রহমানসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছওয়াব জানায়, আর্থিক অসচ্ছলতার কারণে অনেক মানুষ প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত হন। বিশেষ করে চোখের ছানিজনিত সমস্যায় আক্রান্ত দরিদ্র রোগীদের পক্ষে অস্ত্রোপচারের ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে। ফলে তাঁদের অনেকেই দীর্ঘদিন ঝাপসা দৃষ্টি কিংবা দৃষ্টিশক্তির সমস্যায় ভোগেন। স্বাভাবিক চলাফেরা ও কাজ করার সক্ষমতা হারিয়ে পরিবারের অন্য সদস্যদের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। 

এসব মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়েই ছওয়াব এ বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম গ্রহণ করেছে। এর মাধ্যমে ৩৫০ জন রোগীর দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে সহায়তার পাশাপাশি তাদের স্বাভাবিক ও আত্মনির্ভরশীল জীবনযাপনের সুযোগ তৈরির চেষ্টা করা হয়েছে।

ছওয়াব মনে করে, চিকিৎসাসেবা কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। অর্থের অভাবে কোনো মানুষ যেন প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সংস্থাটি বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দাতা সংস্থা ইমিন-এর সহযোগিতায় বাস্তবায়িত এ উদ্যোগ সুবিধাবঞ্চিত মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সংস্থাটি।

চিকিৎসাসেবা গ্রহণকারী উপকারভোগীরা বিনামূল্যে অপারেশন ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেয়ে দাতা সংস্থা ইমিন এবং ছওয়াবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে ছওয়াবের চেয়ারম্যান ও দাতা সংস্থা ইমিন-এর প্রতিনিধিরা মানবতার সেবায় এবং বাংলাদেশের মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস রিলিজ।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]