
প্রতীকী ছবি
চাঁদাবাজি সংশ্লিষ্টতার অভিযোগে রাজধানীতে গত চার দিনে ৪১ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ মঙ্গলবার ডিএমপি মিডিয়া উইং এক বার্তায় জানায়, রাজধানীতে পৃথক পৃথক অভিযান চালিয়ে চিহ্নিত ৪১ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে।
তবে তাদের নাম-পরিচয় এই বার্তায় উল্লেখ করেনি ডিএমপি।
পালাবদল/এসএ