সোমবার ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩
সোমবার ২৪ আগস্ট ২০২৬
 
প্রতিরক্ষা
পাকিস্তানের দুই বিমানঘাঁটিতে তিন দিনে বেশ কয়েকবার অবতরণ তুরস্কের সামরিক বিমানের





পালাবদল ডেস্ক
Monday, 24 August, 2026
2:31 PM
 @palabadalnet

 প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

পাকিস্তানের আকাশে তুরস্কের সামরিক বিমানের আনাগোনা। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত, মাত্র তিন দিনে বেশ কয়েকবার পাকিস্তানের দুই বিমানঘাঁটিতে ওঠা-নামা করেছে তুরস্কের সামরিক বিমান সি-১৩০। গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে ‘ইন্ডিয়া টুডে’। ওই দুই বিমানঘাঁটির একটি হলো রাওয়ালপিন্ডির নুর খান, অপরটি হলো করাচির মসুর। এই দুই বিমানঘাঁটিতেই তিন দিনে বেশ কয়েকবার অবতরণ করেছে তুরস্কের সামরিক বিমান।

এই বিষয়ে এখনও পর্যন্ত পাকিস্তান বা তুরস্কের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। তবে গোয়েন্দা সূত্রে খবর, তুরস্কের ওই বিমানে ড্রোন এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র পাঠানো হয়েছে পাকিস্তানে। গোয়েন্দা সূত্রে এ-ও দাবি করা হচ্ছে, তুরস্কের এইচকিউ সিরিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম পেয়ে থাকতে পারে পাকিস্তান। তবে সামরিক বিমানে চাপিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সামরিক যন্ত্রপাতি আনা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

পাকিস্তানের সঙ্গে মুসলিম রাষ্ট্র তুরস্কের সম্পর্ক বরাবরই গভীর। সম্প্রতি পারস্পরিক প্রত্যক্ষ সামরিক সহযোগিতা বৃদ্ধি করতে তুরস্ক এবং সৌদি আরবের সঙ্গে ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা চুক্তি করেছে পাকিস্তান। এই চুক্তির ক্ষেত্রে বলা হয়েছে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব অন্য কোনও দেশের আগ্রাসনের শিকার হলে তা তিন দেশের উপরেই অভিন্ন আঘাত হিসেবে দেখা হবে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]