
ফাইল ছবি
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আগের চেয়ে কমে দুই দশমিক ২২ শতাংশে দাঁড়িয়েছে।
এর আগের প্রান্তিক, অর্থাৎ গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল তিন দশমিক শূন্য তিন শতাংশ।
সোমবার জিডিপির সর্বশেষ এসব তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই রাজনৈতিক অস্থিরতা ও বিনিয়োগে স্থবিরতা দেখা দেওয়ায় ক্রমেই জিডিপি কমছে।
ক্ষমতা গ্রহণের পর অর্থনীতিতে গতি আনার জন্য নানান প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে বিএনপি সরকার।
তাদের ওইসব প্রচেষ্টা কতটুকু ফলপ্রসু হচ্ছে, সেটা জানতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা।
পালাবদল/এসএ