মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
 
স্পোর্টস
বিশ্বকাপের ফাইনালে হারের পর কী বললেন মেসি





স্পোর্টস ডেস্ক
Monday, 20 July, 2026
2:53 PM
 @palabadalnet

লিওনেল মেসি। ছবি: পিটিআই।

লিওনেল মেসি। ছবি: পিটিআই।

অবশেষে নীরবতা ভাঙলেন লিওনেল মেসি। মুখ খুললেন আর্জেন্টিনার অধিনায়ক। কয়েক ঘণ্টা আগে পর পর দুবার বিশ্বকাপ জেতার স্বপ্নভঙ্গ হয়েছে তার। জঘন্য খেলে হেরেছে তার দল। কিছু করতে পারেননি মেসিও। গোটা ম্যাচে নিষ্প্রভ ছিলেন। সেই মেসিই এবার মুখ খুললেন।

স্পেনের কাছে এই হার স্বীকার করে নিয়েছেন মেসি। খেলা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “খুব দুঃখ হচ্ছে। এ কথা বলতে পারি যে আমরা নিজেদের সেরাটা দিয়েছি।” 

স্পেন যে যোগ্য দল হিসাবে জিতেছে তা মেনে নিয়েছেন মেসি। তিনি বলেন, “সত্যি বলতে, ওরা আমাদের থেকে ভালো খেলেছে। আমরা হেরেছি। হার স্বীকার করছি। তার মানে এই নয় যে এত দিন যে ফুটবলটা খেলেছি তা ভুলে যাব। সকল সতীর্থ ও আর্জেন্টিনার সকল নাগরিককে ধন্যবাদ।”

এর বেশি অবশ্য কিছুই বলেননি মেসি। এর পরে যে মেসি আর বিশ্বকাপে খেলবেন না তা বলাই যেতে পারে। কিন্তু তিনি আর্জেন্টিনার জার্সিতে আর খেলবেন কি না, সেই বিষয়ে মুখ খোলেননি মেসি। তবে বিশ্বকাপ ফাইনালের আগে মেসির পোস্ট দেখে মনে হয়েছে, আন্তর্জাতিক ফুটবলে হয়তো তাকে আর দেখা যাবে না। হতে পারে হারের ধাক্কার পর এখনই অবসর নিয়ে কিছু বলতে চাননি তিনি। পরে এই বিষয়ে নিজের সিদ্ধান্ত জানাবেন মেসি।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]