মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
 
স্পোর্টস
স্পেন ৬১৫ কোটি, আর্জেন্টিনা ৪০৬ কোটি-বিশ্বকাপ থেকে বাকিরা পাবে কত টাকা





স্পোর্টস ডেস্ক
Monday, 20 July, 2026
2:55 PM
 @palabadalnet

 বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে স্পেন। রয়টার্স

বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে স্পেন। রয়টার্স

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা-তিন দেশ মিলিয়ে আয়োজন করা সবচেয়ে বড় বিশ্বকাপের পর্দা নামল। তাতে টাকাপয়সার ছড়াছড়িও কম নয়। চ্যাম্পিয়ন থেকে শুরু করে বিভিন্ন পুরস্কার পাওয়া দলগুলো কী পরিমাণ অর্থ পেল?

বিশ্বকাপ শুরুর প্রায় দুই মাস আগেই প্রাইজমানি বাড়ানোর ঘোষণা দিয়েছিল ফিফা। ৪৮ দলের বিশ্বকাপে যাতে কাউকে লোকসানের মুখে পড়তে না হয়, তাই প্রাইজমানি বাড়ানো হয়েছিল আরও ১৫ শতাংশ। সব মিলিয়ে দলগুলোর মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছিল ৮৭ কোটি ১০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৭২৪ কোটি টাকা (১২৩.১২ টাকা হারে)।

ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছে স্পেন। স্বাভাবিকভাবে তারাই আর্থিকভাবে লাভবান হয়েছে সবচেয়ে বেশি। বিশ্বকাপ জেতায় স্পেন দল প্রাইজমানি হিসেবে পাবে মোট ৫ কোটি ডলার, বাংলাদেশি টাকায় যা ৬১৫ কোটি টাকা।

রানার্সআপ লিওনেল মেসির আর্জেন্টিনা পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার (প্রায় ৪০৬ কোটি টাকা)। গত পরশু ফ্রান্সকে হারিয়ে তৃতীয় হওয়া ইংল্যান্ড পাবে ২ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ৩৫৭ কোটি টাকা)। চতুর্থ ফ্রান্স পাবে ২ কোটি ৭০ লাখ ডলার বা ৩৩২ কোটি টাকা।

এ তো গেল সেমিফাইনালে খেলা দলগুলোর হিসাব। কোয়ার্টার ফাইনালে বাদ পড়া চারটি দল পাবে ১ কোটি ৯০ লাখ ডলার (২৩৩ কোটি টাকা)। শেষ ষোলোতে বাদ পড়া আটটি দল পাবে ১ কোটি ৫০ লাখ ডলার (১৮৪ কোটি টাকা)। শেষ ৩২ দলের রাউন্ড থেকে বাদ পড়া ১৬টি দল পাবে ১ কোটি ১০ লাখ ডলার (১৩৫ কোটি টাকা)।

বিশ্বকাপে গ্রুপ পর্ব খেলে বিদায় নেওয়া দলগুলোর জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার। এ পর্বের প্রতিটি দল পাবে ৯০ লাখ ডলার (প্রায় ১১০ কোটি টাকা)। এ ছাড়া বিশ্বকাপের শুরুতেই প্রস্তুতি, থাকা-খাওয়া ও সবকিছুর জন্য প্রতিটি দলকে ১ কোটি ৫০ লাখ ডলার করে দিয়েছিল ফিফা।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]