মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
 
বিদেশ
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথিরা





বিবিসি
Monday, 20 July, 2026
10:08 PM
 @palabadalnet

হুথিরা প্রায়ই লোহিত সাগর ও এডেন উপসাগরের চলাচলকারী জাহাজে হামলা চালায়। ছবি: রয়টার্স

হুথিরা প্রায়ই লোহিত সাগর ও এডেন উপসাগরের চলাচলকারী জাহাজে হামলা চালায়। ছবি: রয়টার্স

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে। সোমবার এক বিবৃতি নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।

সেখানে সৌদি আরবকে ‘অপরাধী ও শত্রু’বর্ণনা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সৌদি সরকার ইয়েমেনের ওপর ‘অন্যায় ও দমনমূলক’ অবরোধ অব্যাহত রেখেছে। সেজন্য ‘চোখের বদলে চোখ’ নীতি অবলম্বন করে তাদের বিরুদ্ধে নৌ অবরোধ শুরু হয়েছে।

সৌদি সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে সেটার পাল্টা জবাব দেওয়ার হুমকিও দিয়েছে হুথিরা।

ইয়েমেনে টানা কয়েক বছর ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ২০২২ সালে যুদ্ধবিরতিতে সম্মত হয় হুথি এবং সৌদি নেতৃত্বাধীন জোট।

কিন্তু সম্প্রতি দু'পক্ষের মধ্যে আবারও উত্তেজনা তৈরি হয়েছে।

হুতি বিদ্রোহীরা অভিযোগ তুলেছে যে, ইয়েমেনে তাদের নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে হামলা চালিয়েছে সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী।

অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হুতিরা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সেগুলো প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে সৌদি আরব।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]