মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
 
স্পোর্টস
৫ কারণ: কেন স্পেনের কাছে হারল আর্জেন্টিনা





স্পোর্টস ডেস্ক
Monday, 20 July, 2026
3:09 PM
 @palabadalnet

বিশ্বকাপ ফাইনালে হারের পর হতাশ আর্জেন্টিনার ফুটবলারেরা। ছবি: রয়টার্স

বিশ্বকাপ ফাইনালে হারের পর হতাশ আর্জেন্টিনার ফুটবলারেরা। ছবি: রয়টার্স

ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। যে দলে লিওনেল মেসির মতো ফুটবলার রয়েছেন তারা সারাক্ষণ ডিফেন্স করে গেল। কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনায় গলদ ছিল? না কি অন্য কোনও কারণ? আর্জেন্টিনার হারের পাঁচ কারণ খতিয়ে দেখা যাক।

১.অতিরিক্ত মেসি নির্ভরতা

এখনও এই দল মেসির উপরেই নির্ভরশীল। আগের ম্যাচগুলিতে কঠিন পরিস্থিতি থেকে মেসি দলকে টেনে তুলেছিলেন। গোল করেছিলেন। করিয়েছিলেন। কিন্তু এই ম্যাচে পারেননি। কার্যত দর্শকের ভূমিকায় দেখা গিয়েছে তাকে। মেসি আটকে যেতেই আটকে গিয়েছে আর্জেন্টিনা।

২) স্পেনের মাঝমাঠ

গোটা বিশ্বকাপ জুড়ে ফুল ফুটিয়েছে স্পেনের মাঝমাঠ। ফাইনালেও সেই ছবিই দেখা গিয়েছে। বলের দখল তাদের পায়েই ছিল। তারা নিজেদের ছন্দে খেলা চালিয়েছে। আক্রমণে উঠেছে। গোটা ম্যাচ জুড়ে স্পেনকে তাড়া করে গিয়েছে আর্জেন্টিনা। মাঝমাঠের দখল নিতে পারেনি তারা।

৪. ফার্নান্দেজের লাল কার্ড

তা-ও ১১ বনাম ১১ জনের যুদ্ধে লড়াই করছিল আর্জেন্টিনা। কিন্তু ফার্নান্দেজ লাল কার্ড দেখার পর আর কিছু করার ছিল না তাদের। ১০ জন নিয়ে এই স্পেনকে সামলানো অসম্ভব ছিল। সেটাই হয়েছে।

৪. মার্তিনেরজর চোট

বিশ্বকাপের শুরু থেকে আর্জেন্টিনার রক্ষণকে সামলাচ্ছিলেন লিসান্দ্রো। আবার আক্রমণেও সাহায্য করেছিলেন। কিন্তু এই ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে প্রথমার্ধে উঠে যেতে বাধ্য হন তিনি। লিসান্দ্রো উঠে যাওয়ায় আর্জেন্টিনার রক্ষণ আরও দুর্বল হয়ে পড়ে।

৫. স্কালোনির রক্ষণাত্মক মানসিকতা

গোটা বিশ্বকাপ জুড়ে স্কালোনির এই রক্ষণাত্মক মানসিকতার সমালোচনা হয়েছে। খেলার গতি কমিয়ে, অযথা ফাউল করে খেলার ছন্দ নষ্ট করেছেন তার ফুটবলারেরা। ফাইনালেও রক্ষণাত্মক মানসিকতার বাইরে বার হতে পারলেন না তিনি। অথচ, আর্জেন্টিনা আক্রমণ করলে কতটা ভয়ঙ্কর তা আগের ম্যাচেই দেখা গিয়েছে। কিন্তু ফাইনাল স্কালোনির পরিকল্পনা ডুবিয়ে দিল দলকে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]