মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
 
জাতীয়
করোনা পরীক্ষায় জালিয়াতিতে অভিযুক্ত রিজেন্টের সাহেদ আবারও গ্রেফতার





নিজস্ব প্রতিবেদক
Monday, 20 July, 2026
10:11 PM
 @palabadalnet

রিজেন্ট হাসপাতালের মো. সাহেদ। ছবি: র‌্যাব

রিজেন্ট হাসপাতালের মো. সাহেদ। ছবি: র‌্যাব

করোনার নমুনা পরীক্ষায় জালিয়াতিতে অভিযুক্ত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে আবারও গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে ঢাকার মিরপুর ইসিবি চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানান তিনি।

সাহেদের নাম প্রথমবার আলোচনায় আসে কোভিড মহামারীর সময়। ২০২০ সালের সাতই জুলাই উত্তরায় অবস্থিত তার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট জব্দ করা হয়। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে সাহেদসহ ১৭ জনের নামে করোনাভাইরাস পরীক্ষার সনদ জালিয়াতির অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা করে।

পরে সাহেদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, অর্থপাচার, অবৈধ অস্ত্র রাখাসহ আরও প্রায় তিন ডজন মামলা হয়। এর মধ্যে ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর অস্ত্র আইনের মামলায় সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। পরে ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে ২০২৪ সালের ১১ জানুয়ারি খালাস পান তিনি।

তবে গত ১৪ জানুয়ারি হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত।

এছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের এক মামলায় ২০২৩ সালের ২১ আগস্ট  সাহেদকে তিন বছর কারাদণ্ড দিয়েছিল আদালত। সেইসঙ্গে ২০১০ সালে চেক জালিয়াতির একটি মামলায় ছয় মাসের সাজা পান তিনি।

২০২৪ সালের ৪ সেপ্টেম্বর বিভিন্ন জামিনে জেল থেকে ছাড়া পান সাহেদ। এর দেড় বছর পর তিনি আবারও গ্রেফতার হলেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]