মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬
 
অড নিউজ
স্বামীর শরীরে দুর্গন্ধ, বিয়ের ৪০ দিনের মাথায় বিবাহবিচ্ছেদ চাইলেন তরুণী





পালাবদল ডেস্ক
Monday, 16 September, 2024
3:28 PM
 @palabadalnet

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বিয়ের পর ৪০ দিন পার হয়ে গিয়েছে। কিন্তু তরুণীর পক্ষে স্বামীর সঙ্গে এক ছাদের তলায় থাকা অসহনীয় হয়ে উঠছে। স্বামীর শরীর থেকে এতই দুর্গন্ধ ছড়াচ্ছে যে, একসঙ্গে থাকতেই পারছেন না তরুণী। তাই বিয়ের ৪০ দিনের মাথায় বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের আগরায় ঘটেছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, বিয়ের পর মাঝেমধ্যেই ঝগড়া হতো স্বামী-স্ত্রীর। ঝগড়া করে রাগের বশে বাপের বাড়ি চলে যান তরুণী। তারপর তরুণের বিরুদ্ধে থানায় পণ নেওয়ার অভিযোগ দায়ের করে তরুণীর পরিবার। বিবাহবিচ্ছেদও চান তরুণী। ফ্যামিলি কাউন্সেলিং কেন্দ্রে সদ্যবিবাহিত তরুণ-তরুণীর সঙ্গে আলোচনা হলে সত্য প্রকাশ্যে আসে।

তরুণ নাকি রোজ গোসল করেন না। তার শরীর থেকে এত দুর্গন্ধ বার হয় যে, এক ঘরে টেকাই দায় হয় তরুণীর। অন্য দিকে, তরুণের দাবি, প্রতি মাসে অন্তত এক থেকে দু’দিন গোসল করেন তিনি। সপ্তাহে এক দিন গায়ে গঙ্গাজল ছেটান তিনি। কিন্তু বিয়ের পর স্ত্রীর চাপে পড়ে এক মাসে ছয় বার গোসল করতে হয়েছে তাকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিবাহবিচ্ছেদ দিতে চান না তরুণ। বরং পরিচ্ছন্নতা বজায় রেখে রোজ গোসল করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কিন্তু বিচ্ছেদের সিদ্ধান্তে অনড় রয়েছেন তার স্ত্রী। ২২ সেপ্টেম্বর আবার দম্পতিকে নিয়ে আলোচনায় বসবে কাউন্সেলিং কেন্দ্র।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]