সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
 
অর্থ-বাণিজ্য
দুর্গাপূজার ছুটিতে টানা ৫ দিন ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ





নিজস্ব প্রতিবেদক
Sunday, 11 October, 2026
11:32 PM
 @palabadalnet

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন বন্ধ থাকবে। তার পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে সব মিলিয়ে টানা পাঁচ দিন (২০–২৪ অক্টোবর) ব্যাংক বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক আজ রোববার একটি প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশনা দিয়েছে। এতে অবশ্য ১৭ অক্টোবর (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে সাধারণ কর্মদিবসের মতো ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে ব্যাংক বন্ধ থাকার দিনগুলোতে দেশের দুটি শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম এক্সচেঞ্জের (সিএসই) কোনো রকম লেনদেন হবে না। কারণ, শেয়ারবাজারের লেনদেন ব্যাংকের লেনদেনের সঙ্গে সম্পৃক্ত। সে অনুযায়ী শেয়ারবাজারও টানা পাঁচ দিন বন্ধ থাকবে।

২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্যাংক বন্ধ থাকলেও আমদানি-রপ্তানি সচল রাখতে বন্দর এবং কাস্টমস এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলবে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পূজার ছুটি চলাকালে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার (পোর্ট ও কাস্টমস এলাকা) ব্যাংক শাখা ও বুথগুলোতে সীমিত আকারে কার্যক্রম চালু রাখতে হবে। এ বিষয়ে ব্যাংকগুলো স্থানীয় প্রশাসন এবং বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

৭ অক্টোবর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]