রবিবার ● ৪ অক্টোবর ২০২৬ ● ১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
 
অর্থ-বাণিজ্য
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বেড়ে ১৮৩৭





নিজস্ব প্রতিবেদক
Sunday, 4 October, 2026
8:59 PM
Update: 04.10.2026
9:01:48 PM
 @palabadalnet

ফাইল ছবি

ফাইল ছবি

চলমান সরবরাহ সংকট এবং সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে ভোক্তাদের কাছে সিলিন্ডার বিক্রির অভিযোগের মধ্যে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়ানো হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ রোববার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করেছে ১ হাজার ৮৩৭ টাকা, যা আগে ছিল ১ হাজার ৫৮৫ টাকা।

নতুন এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দামও আনুপাতিক হারে বাড়ানো হয়েছে। প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৫৩ টাকা শূন্য ৬ পয়সা।

অটোগ্যাসের দাম প্রতি লিটার ৭৩ টাকা শূন্য ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বশেষ এ মূল্য সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারদরের ভিত্তিতে নিয়ন্ত্রক সংস্থাটি প্রতি মাসে এলপিজির দাম পর্যালোচনা করে।

এমন এক সময়ে এলপিজির দাম বাড়ানো হলো, যখন বিভিন্ন এলাকার ভোক্তারা ইতোমধ্যেই বেশি দাম দিয়েও ঠিকমতো এলপিজি পাচ্ছেন না।

অভিযোগ রয়েছে, কিছু এলাকায় খুচরা বিক্রেতারা ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি করছেন, যা নতুন নির্ধারিত সরকারি দামের চেয়েও অনেক বেশি।

গত মাসে অনুসন্ধানে দেখা যায়, ভোক্তারা নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৬০০ টাকা বেশি দিয়ে এলপিজি সিলিন্ডার কিনছেন। আমদানিকারকরা আমদানি অব্যাহত থাকার কথা জানালেও ব্যবসায়ী ও খুচরা বিক্রেতারা বাজারে সরবরাহ কমে যাওয়ার কথা জানিয়েছিলেন।

পালাবদল/এসএ
 


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]