মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
 
অর্থ-বাণিজ্য
বাংলাদেশ থেকে আমদানি বাড়াতে ভারতের প্রতি আহ্বান গভর্নরের





Tuesday, 22 September, 2026
10:16 PM
 @palabadalnet

ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী আজ গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত

ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী আজ গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত

দ্বিপক্ষীয় বাণিজ্যে ব্যবধান কমাতে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়ানোর জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সাক্ষাৎকালে এ আহ্বান জানান গভর্নর।

বাংলাদেশ ব্যাংক এক বিবৃতিতে জানায়, বৈঠকে উভয়পক্ষ দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।

গভর্নর দ্বিপক্ষীয় বাণিজ্যে ভারসাম্যহীনতা কমাতে ভারতের পক্ষ থেকে আরও বেশি বাংলাদেশী পণ্য আমদানির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে 'বাংলা কিউআরের' ব্যবহার সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন এবং এ ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা ও সম্ভাব্য কারিগরি সহযোগিতা কামনা করেন।

বৈঠকে ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন।

এর জবাবে গভর্নর মোস্তাকুর বলেন, দেশকে আরও বিনিয়োগবান্ধব করতে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বেশ কিছু নীতিগত ব্যবস্থা নিয়েছে। এতে বিদেশি বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকৃত মূলধন ও মুনাফা আরও সহজে নিজ দেশে ফেরত নিতে পারবেন।

গভর্নর বাংলাদেশের প্রযুক্তি নির্ভর, উৎপাদনশীল ও শিল্প খাতে আরও বেশি ভারতীয় বিনিয়োগের আহ্বান জানান।

বৈঠকে ভারতীয় উপহাইকমিশনার পবন কুমার এবং দ্বিতীয় সচিব (অর্থনীতি ও বাণিজ্য) গৌরব কুমার আগরওয়াল উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান এবং মো. সারোয়ার হোসেনও বৈঠকে অংশ নেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]