রবিবার ● ১১ অক্টোবর ২০২৬ ● ২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
 
দক্ষিণ এশিয়া
‘দেশকে গৃহযুদ্ধের পরিস্থিতিতে ঠেলা হচ্ছে’, জ্ঞানেশের সঙ্গে সিজেপি-নিশানায় মোদিও





পালাবদল ডেস্ক
Sunday, 11 October, 2026
4:28 PM
 @palabadalnet

(বাঁ দিক থেকে) দিল্লিতে সাংবাদিক বৈঠকে রত্না সিংহ, আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস। ছবি: পিটিআই

(বাঁ দিক থেকে) দিল্লিতে সাংবাদিক বৈঠকে রত্না সিংহ, আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস। ছবি: পিটিআই

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পাশাপাশি সিজেপির নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। প্রধানমন্ত্রীকে ‘স্বৈরাচারী’ বলে আক্রমণ করে ককরোচ জনতা পার্টি (সিজেপি) নেতৃত্বের অভিযোগ, দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। দেশের নাগরিকদের সঙ্গেই যুদ্ধে জড়াচ্ছে তারা। পুলিশি ধরপাকড় সত্ত্বেও রাস্তা না-ছাড়র বার্তাও দিয়েছেন সিজেপি নেতৃত্ব।

থানা থেকে মুক্তি পাওয়ার পর আজ রোববার দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন সিজেপি-র যুগ্ম আহ্বায়ক আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস। সঙ্গে ছিলেন সিজেপি-র লিগ্যাল টিমের প্রধান রত্না সিংহ। শনিবার পুলিশ কী ভাবে তাদের আটক করেছিল, তার বর্ণনা দেন তারা। সিজেপি নেতৃত্ব অবশ্য এটিকে আটক না-বলে ‘অপহরণ’ বলে অভিহিত করেছেন।

আজ রোববার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে সিজেপির যুগ্ম আহ্বায়ক সৌরভ দাস বলেন, “পুরো দেশে জরুরি অবস্থার মতো পরিস্থিতি চলছে। রাষ্ট্র তার নিজের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে।”

তিনি বলেন, “দিল্লি পুলিশ জোর করে বিমানে ঢুকে আমাদের অপহরণ করেছে।”

সৌরভ দাস আরও বলেন, দেশে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। একজন ব্যক্তিকে রক্ষা করতেই এসব করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

দলটির নেতা আশুতোষ রাঙ্কা বলেন, ‘এই লড়াই এখন শুরু হয়েছে।’ বিক্ষোভকে যেভাবে যুদ্ধের মতো পরিস্থিতিতে পরিণত করা হয়েছে, তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের লজ্জা পাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

আশুতোষ অভিযোগ করেন, সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং সৌরভকে আটক করার সময় অমানবিকতার পরিচয় দেয় পুলিশ। দীপকে-র দাদীর মৃত্যুর খবরও অসংবেদনশীলতার সঙ্গে দেওয়া হয় বলে অভিযোগ। সৌরভ দাবি করেন, আটক করার পর তাদের তিনজনকে তিনটি আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয়। ফোন কেড়ে নেয় পুলিশ। এমনকি আইনজীবীদের সঙ্গেও তাদের দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ সৌরভ-আশুতোষদের। সৌরভের আশঙ্কা, পুলিশ তাঁদের ফোন পরীক্ষা করে দেখতে পারে এবং সেখানে এমন কিছু তথ্য ঢুকিয়ে দিতে পারে, যা পরে তাঁদের হেনস্থা করতে কাজে লাগাবে পুলিশ।

দিল্লি পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়ে সৌরভের অভিযোগ, আন্দোলনকারীদের ধরতে জুতা পরে গুরুদ্বারে ঢুকেছিল পুলিশ। এতে শিখদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করে সিজেপি।

শনিবারের ধরপাকড়কে ১৯৭৫ সালের জরুরি অবস্থার সঙ্গে তুলনা করেছে সিজেপি। আশুতোষ বলেন, “গতকাল জরুরি অবস্থার সীমাও পেরিয়ে গিয়েছে বিজেপি সরকার। স্বাধীন ভারতে কখনও এইরকম পরিস্থিতি হয়নি।”

দাদির মৃত্যুর পর বাড়ি ফিরছেন দীপকে

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে রোববার রাজ্যসভার সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী কপিল সিবালের বাসা থেকে বের হওয়ার সময় জানান, দাদির মৃত্যুর পর পরিবারের পাশে থাকতে তিনি বাড়ি ফিরছেন।

আটক হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর মুক্তি পাওয়া অভিজিৎ বলেন, দলের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

দিল্লিতে বিক্ষোভ ঘিরে নেওয়া পদক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, “কী ঘটেছে, তা পুরো বিশ্ব দেখেছে। জ্ঞানেশ কুমারকে সুরক্ষা দিতে পুরো দিল্লিকে অচল করে দেওয়া হয়েছিল।”

সিইসিকে সুরক্ষা দিতে গিয়ে কেন লাখ লাখ মানুষকে ভোগান্তিতে পড়তে হলো, সেই প্রশ্নও তোলেন তিনি।

রোববার জেল থেকে ছাড়া পেয়েই মহারাষ্ট্রে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। তিনি জানিয়েছেন, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা সাংবাদিক বৈঠক করবেন। দীপকের হুঁশিয়ারি, তাঁদের সমর্থকদের বিরুদ্ধে পদক্ষেপ করা হলেও এই আন্দোলন থামবে না। ১০ অক্টোবর দিনটিকে একনায়কতন্ত্র শেষের শুরু হিসাবেই ধরা হবে।  

পালাবদল/এসএস


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]