রবিবার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
রবিবার ১২ জুলাই ২০২৬
 
চট্টগ্রাম সিটি
চট্টগ্রামের কর্ণফুলীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আইনজীবীর মৃত্যু





চট্টগ্রাম ব্যুরো
Friday, 13 March, 2026
9:44 PM
 @palabadalnet

নিহত আইনজীবীর কাওসার হোসেন। ছবি: সংগৃহীত

নিহত আইনজীবীর কাওসার হোসেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: কর্ণফুলীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের ডাকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আইনজীবীর নাম কাওসার হোসেন (৩৫)। তিনি উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রুহুল আমিনের ছেলে। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায় হলেও তারা দীর্ঘদিন ধরে পরিবারসহ কর্ণফুলীর দৌলতপুর এলাকায় থাকতেন।

স্থানীয় সূত্র জানায়, গতকাল রাতে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজার থেকে মোটরসাইকেলে করে দৌলতপুর এলাকার বাসার উদ্দেশে রওনা দেন কাওসার হোসেন। তিনি ডাকপাড়া এলাকায় পৌঁছালে উল্টোদিক থেকে আসা একটি মোটরসাইকেল কাওসারের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গেই তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, “দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন আইনজীবী মারা গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]