রবিবার ● ১১ অক্টোবর ২০২৬ ● ২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
 
বিদেশ
সৌদি বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করতে নতুন করে হুথিদের সতর্কবার্তা





Sunday, 11 October, 2026
3:30 PM
 @palabadalnet

ইয়ামেনের হুথি যোদ্ধা। ছবি: সংগৃহীত

ইয়ামেনের হুথি যোদ্ধা। ছবি: সংগৃহীত

সকল বিমান সংস্থাকে সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার না করতে নতুন করে সতর্কবার্তা দিয়েছে হুথি গোষ্ঠী।

হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে, সৌদি বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহারের বিরুদ্ধে তাদের সতর্কবার্তা পুর্নব্যক্ত করে জানিয়েছে, এগুলো তাদের বাহিনীর অভিযানের জন্য সম্ভাব্য লক্ষ্যবস্তু ও স্থান।

তবে এই বিবৃতিতে এটি স্পষ্ট করা হয়েছে, অন্য জায়গায়গুলো তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তু হলেও ‘মক্কা ও মদিনা’ তাদের লক্ষ্যবস্তু নয়।

উত্তর ইয়েমেনের এই গোষ্ঠীটি তাদের সতর্ক গুরুত্ব সহকারে নেওয়ার আহ্বান জানিয়েছে এবং একই সঙ্গে তারা বলেছে, ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করার ব্যর্থ চেষ্টার জন্য ‘সৌদি আরব দায়ী’।

পালাবদল/এসএস


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]