বুধবার ৮ জুলাই ২০২৬ ২৪ আষাঢ় ১৪৩৩
বুধবার ৮ জুলাই ২০২৬
 
সারাবাংলা
সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক





রাঙ্গামাটি প্রতিনিধি
Wednesday, 8 July, 2026
1:52 PM
 @palabadalnet

 ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে সাজেকের সড়ক। ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে সাজেকের সড়ক। ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে আটকা পড়েছেন প্রায় ৬০০ পর্যটক। সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি এ তথ্য জানিয়েছে।

সমিতি জানায়, ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং এলাকায় একটি সেতু এবং সড়কের দুটি অংশ পানিতে তলিয়ে যায়। এর ফলে সোমবার ও মঙ্গলবার সাজেকে যাওয়া পর্যটকেরা আটকা পড়েছেন।

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুর্পণ দেববর্মণ বলেন, “সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং অংশে পানি ওঠায় আসা-যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। এতে সাজেকে বেড়াতে আসা প্রায় ৬০০ পর্যটক আটকে পড়েছেন। তারা সবাই নিরাপদে আছেন।”

তিনি আরও বলেন, “বৃষ্টি না কমলে এবং সড়ক থেকে পানি নেমে না যাওয়া পর্যন্ত পর্যটকেরা ফিরতে পারবেন না। এ কারণে আটকে পড়া পর্যটকদের কাছ থেকে কটেজ বা রিসোর্টের অতিরিক্ত কোনো রুম ভাড়া নেওয়া হবে না। তারা শুধু ব্যবহারের পানির খরচটা দিয়েই সেখানে থাকতে পারবেন।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]