বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬ ● ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
 
অর্থ-বাণিজ্য
জুলাই-অক্টোবরে ইইউতে পোশাক রফতানি বেড়েছে প্রায় ৩ শতাংশ





Wednesday, 11 November, 2026
11:33 PM
 @palabadalnet

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রফতানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে। 

এ সময়ে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৬৪৩ কোটি ডলার।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, এ সময়ে তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার ছিল স্পেন। দেশটিতে রফতানি হয়েছে ১৪৪ কোটি ৮০ লাখ ডলারের পোশাক, যা ইইউতে মোট রফতানির ২২ দশমিক ৫১ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি। দেশটিতে রফতানি হয়েছে ১৪৩ কোটি ৯০ লাখ ডলারের পোশাক, যা মোট রফতানির ২২ দশমিক ৩৭ শতাংশ।

এ সময়ে নেদারল্যান্ডস ও পোল্যান্ডেও পোশাক রফতানি বেড়েছে। তবে ইইউর অন্যান্য দেশ মিলিয়ে রফতানি ১ দশমিক ৩৪ শতাংশ কমে ১৬০ কোটি ডলারে নেমেছে।

ইইউর শীর্ষ পাঁচ বাজার-স্পেন, জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স ও পোল্যান্ডে মোট পোশাক রফতানির প্রায় দুই-তৃতীয়াংশ হয়েছে।

এদিকে, শুধু অক্টোবর মাসেই ইইউতে পোশাক রফতানি গত বছরের একই মাসের তুলনায় ১ দশমিক ১০ শতাংশ বেড়ে ১৫৩ কোটি ডলারে দাঁড়িয়েছে।

ওই মাসেও একক বাজার হিসেবে শীর্ষে ছিল জার্মানি। এ ক্ষেত্রে স্পেন ছিল দ্বিতীয় অবস্থানে।

অক্টোবরে ফ্রান্স ও পোল্যান্ডে পোশাক রফতানি কমেছে। তবে নেদারল্যান্ডসে বেড়েছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]