
সংগৃহীত ছবি
ট্রাম্প প্রশাসন ইরানের জাতীয় ফুটবল দলকে (টিম মেল্লি) তাদের বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচের দুই দিন আগে আমেরিকায় প্রবেশের অনুমতি দেবে। মিশরের বিপক্ষে ম্যাচের আগে এই সিদ্ধান্তের ফলে দলটির আমেরিকা অবস্থানের সময় আরও এক দিন বাড়বে।
তবে আমেরিকার স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) নিশ্চিত করেছে, শুক্রবার ম্যাচ শেষ হওয়ার পরও ইরান দলকে আমেরিকা ত্যাগ করতে হবে।
ডিএইচএসের একজন মুখপাত্র আল জাজিরাকে বলেন, “২৬ জুন সিয়াটলে অনুষ্ঠিত ইরান দলের তৃতীয় ম্যাচের জন্য দলটিকে ম্যাচের দুই দিন আগে আমেরিকা প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।”
বিভাগটি এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেনি। তবে এটি এমন এক সময়ে নেওয়া হয়েছে, যখন যুদ্ধবিরতি চুক্তি ও কূটনৈতিক আলোচনার কারণে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা কিছুটা কমে এসেছে।
ডিএইচএসের মুখপাত্র আরও বলেন, “ইরান দলকে এখনও ম্যাচ শেষ হওয়ার দিনই আমেরিকা ছাড়তে হবে। সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ও প্রোটোকল অপরিবর্তিত থাকবে।”
তিনি যোগ করেন, “খেলোয়াড়, কর্মকর্তাসহ সমর্থকদের জন্য সর্বোচ্চ নিরাপদ টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
পালাবদল/এমএম