মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার ২৩ জুন ২০২৬
 
স্পোর্টস
পেনাল্টি মিসের পর নিজের উপরই ক্ষুব্ধ ছিলেন মেসি





স্পোর্টস ডেস্ক
Tuesday, 23 June, 2026
6:59 PM
 @palabadalnet

  পেনাল্টি মিস করলেও দলকে ঠিকই জয় এনে দিয়েছেন মেসি। ছবি: এএফপি

পেনাল্টি মিস করলেও দলকে ঠিকই জয় এনে দিয়েছেন মেসি। ছবি: এএফপি

২০১৮, ২০২২, ২০২৬- পরপর তিন বিশ্বকাপের গ্রুপ পর্বে পেনাল্টি মিস করেছেন লিওনেল মেসি। হয়েছে অনাকাঙ্ক্ষিত রেকর্ডও, প্রথম ফুটবলার হিসেবে তিন বিশ্বকাপে পেনাল্টি মিস করলেন তিনি। এতসব পরিসংখ্যান জানা না থাকলেও পেনাল্টি মিস করার পর নিজের উপরই রাগান্বিত ছিলেন মেসি। 

ম্যাচের নবম মিনিটে লাওতারো মার্টিনেজকে ডি-বক্সের ভেতরে ফাউল করলে ভিএআর এর হস্তক্ষেপে পেনাল্টি পায় আর্জেন্টিনা। অবধারিতভাবে পেনাল্টিটা মেসিই নিয়েছিলেন, কিন্তু দুর্বল পেনাল্টিটা পোস্টের বাইরে দিয়ে যায়। 

ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে নেয়ার এমন সুবর্ণ সুযোগ মিস করে নিজের উপর ভীষণ বিরক্ত হয়েছিলেন মেসি। বার্তা সংস্থা এএফপির কাছে নিজেই স্বীকার করেছেন এ কথা, “পেনাল্টি মিস করা নিয়ে আমি খুব ক্ষুব্ধ ছিলাম। প্রথমত আমি পেনাল্টিটা মিস করেছি, দ্বিতীয়ত শটটাও খুব একটা ভালো নেইনি। ”

তবে দিনশেষে মেসির জোড়া গোলেই তিন পয়েন্ট পেয়েছে আর্জেন্টিনা। ভাগ্য ফেরাতে পেরে হাঁফ ছেড়ে বেঁচেছেন আর্জেন্টাইন অধিনায়ক, “সৌভাগ্যবশত আমরা ম্যাচের ফল নিজেদের দিকে আনতে পেরেছি। এই তিন পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। ”

এর আগে ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন মেসি। আর গত বিশ্বকাপে মেসির পেনাল্টি ঠেকিয়ে দিয়েছিলেন পোলিশ গোলরক্ষক শেজনি। 

এরই মধ্যে পরের রাউন্ড নিশ্চিত হলেও সম্ভাব্য নয় পয়েন্ট নিয়েই গ্রুপ পর্ব শেষ করতে চান মেসি, “আমরা আর্জেন্টিনা। যে ম্যাচই হোক আর প্রতিপক্ষ যেই হোক, আমরা সবসময় জয়ের জন্যই মাঠে নামব। ”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]