বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
বুধবার ২৪ জুন ২০২৬
 
স্পোর্টস
কাঙ্ক্ষিত গোল পেলেন রোনালদো, গড়লেন অনন্য কীর্তি





স্পোর্টস ডেস্ক
Wednesday, 24 June, 2026
1:13 AM
 @palabadalnet

ছবি: এএফপি

ছবি: এএফপি

ডিআর কঙ্গোর বিপক্ষে বিবর্ণ পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে পাল্টা জবাব দিতে একদমই দেরি করলেন না পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী ফরোয়ার্ড। উজবেকিস্তানের জাল কাঁপিয়ে ২০২৬ বিশ্বকাপে গোলের খাতা খুলে অনন্য কীর্তি গড়লেন পর্তুগালের মহাতারকা।

হিউস্টনে মঙ্গলবার রাতে 'কে' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হয়েছে এবারের আসরের অন্যতম ফেভারিট পর্তুগাল। খেলার ষষ্ঠ মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়েছেন ৪১ বছর বয়সী রোনালদো। ডানপ্রান্ত থেকে জোয়াও কানসেলোর মাপা ক্রসে ডান পায়ের নিখুঁত শটে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন তিনি।

এই নিয়ে বিশ্বকাপের ছয়টি আসরে গোল করার অনন্য নজির স্থাপন করলেন রোনালদো। ফুটবলের সর্বোচ্চ আয়োজনে এই রেকর্ড নেই আর কোনো খেলোয়াড়ের। এর আগে ২০০৬ সালে একটি, ২০১০ সালে একটি, ২০১৪ সালে একটি, ২০১৮ সালে হ্যাটট্রিকসহ চারটি এবং গত ২০২২ সালের আসরে একটি গোল করেছিলেন তিনি। পাঁচটি আসরে গোল আছে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির।

বিশ্বকাপে সব মিলিয়ে রোনালদোর গোল বেড়ে দাঁড়াল ২৪ ম্যাচে নয়টি। তিনি ভাগ বসালেন কিংবদন্তি ইউসেবিওর রেকর্ডে। বিশ্বমঞ্চে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলের কীর্তি এখন যৌথভাবে তাদের দুজনের দখলে। ইউসেবিও অবশ্য নয়টি গোলই করেছিলেন একই আসরে (১৯৬৬)।

চাপ উড়িয়ে পাওয়া এই গোলে একটি অপ্রত্যাশিত দীর্ঘ খরাও কাটালেন আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক রোনালদো। বড়  টুর্নামেন্টে (বিশ্বকাপ, ইউরো) পর্তুগালের হয়ে অবিশ্বাস্যভাবে আগের ১০ ম্যাচ গোলহীন ছিলেন তিনি।

গত সপ্তাহে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে এবারের আসর শুরু করে পর্তুগাল। ওই হতাশাজনক ফলের পর গত দিনগুলো বেশ কঠিন কেটেছে। অনলাইনে সমালোচনার ঝড় ও তীব্র গালিগালাজের মুখে পড়তে হয়েছে রোনালদো ও পর্তুগাল দলকে। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচটি তাই তাদের জন্য ঘুরে দাঁড়িয়ে চেনা রূপে ফেরার মঞ্চ।

পালাবদল/এমএম


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]