শনিবার ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩
শনিবার ২২ আগস্ট ২০২৬
 
বিনোদন
৪৫-এও ’সিঙ্গল’ কেন প্রভাস?





পালাবদল ডেস্ক
Tuesday, 18 March, 2025
2:56 AM
 @palabadalnet

(বাঁ দিক থেকে) আনুশকা শেঠি, প্রভাস, কৃতি শ্যানন। ছবি: সংগৃহীত

(বাঁ দিক থেকে) আনুশকা শেঠি, প্রভাস, কৃতি শ্যানন। ছবি: সংগৃহীত

‘বাহুবলী’ ছবির সময় থেকে আনুশকা শেঠির সঙ্গে নাম জড়িয়েছে ভারতের দক্ষিণের নায়ক প্রভাসের। এমনও শোনা গিয়েছিল, আনুশকাকেই নাকি বিয়ে করবেন তিনি। যদিও দশ বছর কেটে গেলেও বাস্তবে তেমন কিছুই হয়নি। তবে কেবল অনু্ষ্কা নন, ‘আদিপুরুষ’ ছবির সময় অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গে নাম জড়ায় প্রভাসের। কিন্তু বক্স অফিসে ছবির ব্যর্থতার সঙ্গেই সেই গুঞ্জনও চাপা পড়ে যায়। অভিনেতা চল্লিশে পা দেওয়ার পর থেকেই ছেলের বিয়ে নিয়ে নাকি চিন্তিত তার মা। যদিও মনের মতো মেয়ে, বলা ভাল স্বপ্নসুন্দরীকে খুঁজে পাননি তিনি। নেপথ্য কারণ কী? প্রকাশ্যে আনলেন অভিনেতা।

প্রভাসের প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা হয়েছে বিস্তর। একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি। যদিও বিয়ে নিয়ে কোনো অনীহা নেই তাঁর। তবে এখনও পর্যন্ত এমন কোনও নারী নাকি তার জীবনেই আসেনি যাকে দেখে তাঁর মনে হবে এই সেই স্বপ্নসুন্দরী। 

প্রভাস খানিক মজা করেই বলেই, ‘‘আমি আসলে ‘বাহুবলী’র সঙ্গে আজীবনের সম্পর্কে জড়িয়ে পড়েছি।’’ 

একই সঙ্গে প্রভাস এ-ও জানান বিয়ে করার জন্য কেমন মানুষ চান নিজের জীবনে, আসলে সেই ধারণাও স্পষ্ট নয় তাঁর কাছে। তবে কি বলিউডের সালমান খানের জুতায় পা গলাবেন অভিনেতা! সেটা সময় বলবে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]