বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
 
জাতীয়
আড়াই লাখ কোটি টাকার ৩ মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদন





Wednesday, 16 September, 2026
3:35 PM
 @palabadalnet

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনটি মেট্রোরেল লাইন নির্মাণ ও সংশোধনের প্রকল্প অনুমোদন হয়েছে। এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা।

আজ বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।

এসব প্রকল্পের আওতায়, নতুন প্রস্তাবিত এমআরটি লাইন-৫ (সাউদার্ন)-এ অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), আর সংশোধিত এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ (নর্দান) প্রকল্পে অর্থায়ন করছে জাপান।

প্রস্তাবনা অনুযায়ী, জাইকার অর্থায়নে ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ বাস্তবায়নে খরচ হবে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ দশমিক ৮৯ কোটি টাকা।

এ ছাড়া ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ (নর্দান) প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ দশমিক ৩৬ কোটি টাকা।

পাশাপাশি, ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ (সাউদার্ন) প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা-যার মধ্যে ১৩ দশমিক ১০ কিলোমিটার অংশ হবে ভূগর্ভস্থ।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]