বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬
 
জাতীয়
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর





নিজস্ব প্রতিবেদক
Thursday, 10 September, 2026
1:31 PM
 @palabadalnet

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ২৯ অক্টোবর জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জয়ী হয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁর আসনটি শূন্য ঘোষণা করা হয়।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

ইসি তফসিল চূড়ান্ত করার পর নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ উপনির্বাচনের সময়সূচি সাংবাদিকদের জানান।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ করা হবে ৮ অক্টোবর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

এরই মধ্যে এ আসনের উপনির্বাচনে দেলাওয়ার হোসেনকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী ঘোষণা করা হয়েছে। দেলাওয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেলাওয়ার হোসেন ১১-দলীয় ঐক্যের প্রার্থী ছিলেন। নির্বাচনে বর্তমান রাষ্ট্রপতি ও বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। আর দেলাওয়ার হোসেন পান ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট।

এই আসনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী কে হচ্ছেন দলটির পক্ষ থেকে তা এখনো জানানো হয়নি। আলোচনায় আছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ভাই মির্জা ফয়সাল আমীন এবং মেয়ে শামারুহ মির্জা।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]