বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
 
স্পোর্টস
কাউন্টিতে এবার খালেদের ৫ উইকেট





স্পোর্টস ডেস্ক
Wednesday, 16 September, 2026
12:25 AM
 @palabadalnet

৫ উইকেট পাওয়ার পর খালেদকেন্ট। ছবি: সংগৃহীত

৫ উইকেট পাওয়ার পর খালেদকেন্ট। ছবি: সংগৃহীত

কেন্টের হয়ে কাউন্টিতে আগের ম্যাচটা দুজন খেলেছিলেন একসঙ্গেই। এই ম্যাচের আগে হাসান মাহমুদ দেশে ফিরে এসেছেন জাতীয় দলের ব্যস্ততায়। তাতেও বাংলাদেশের উপস্থিতিটা কাউন্টি ক্রিকেটে রয়ে গেছে খালেদ আহমেদের কারণে।

শুধু রয়ে গেছে বললে কমই বলা হয়, আসলে আছে উজ্জ্বলভাবে। ক্যান্টারবেরিতে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে আজ খালেদ পেয়েছেন ৫ উইকেটও। তার দুর্দান্ত বোলিংয়ের পর প্রথম ইনিংসে ল্যাঙ্কাশায়ার অলআউট ১৬১ রানে।

টস হেরে ব্যাট করতে নামা ল্যাঙ্কাশায়ারের শুরুটা দুর্দান্তই হয়েছিল। উদ্বোধনী জুটিতে ৮১ রান তুলে ফেলেছিল তারা, কেন্টকে প্রথম ব্রেকথ্রু এনে দেন খালেদ। তার বলে কিটন জেনিংস ক্যাচ দিলে ল্যাঙ্কাশায়ারের উদ্বোধনী জুটি ভাঙে।

সাবেক ইংল্যান্ড অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের ছেলে রকি ফ্লিনটফকে (০) এলবিডব্লু করে নিজের দ্বিতীয় উইকেট পান খালেদ। ভালো শুরুর পরও ৩৪ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ফেলে একটু বিপদেই পড়ে কেন্ট।

তাদের জন্য নতুন আশা হন ম্যাটি হার্স্ট। ৬১ বলে ৩৭ রান করা এই ব্যাটসম্যান খালেদের বলে স্লিপে ক্যাচ দিলে তৃতীয় উইকেট পান খালেদ। নিজের ১৬তম ওভার করতে এসে তিনি পরপর দুই বলে পান ২ উইকেট।

মিচেল স্টানলি ও ল্যাঙ্কাশায়ার অধিনায়ক জেমস অ্যান্ডারসনকে পরপর দুই বলে আউট করে ৫ উইকেট পেয়ে যান খালেদও। ১৫.৫–৪–৪২–৫, ঝকঝক করছিল খালেদের বোলিং বিশ্লেষণ। প্রথম শ্রেণির ক্রিকেটে  এ নিয়ে ১০ বার ইনিংসে ৫ উইকেট পেলেন খালেদ, কাউন্টিতে দ্বিতীয় ম্যাচে এসে প্রথম। এর আগে কেন্টের হয়ে ৫ উইকেট পেয়েছিলেন হাসানও।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]