বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
 
সারাবাংলা
ইউ গেট আউট ফ্রম দিস রুম, বাগেরহাটের সিভিল সার্জনকে আইনমন্ত্রী





বাগেরহাট প্রতিনিধি
Wednesday, 16 September, 2026
12:26 AM
 @palabadalnet

মঙ্গলবার বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ে  মতবিনিময় সভায় বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

মঙ্গলবার বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

বাগেরহাটে এক অনুষ্ঠান চলাকালে একাধিক বার মুঠোফোন বেজে ওঠা ও কথা বলায় জেলা সিভিল সার্জনের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ সময় তিনি বলেন, “এই, আপনি, সিভিল সার্জন সাহেব, ইউ গেট আউট ফ্রম দিস রুম (আপনি সভা থেকে বের হয়ে যান)।”

মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি–পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে সভায় উপস্থিত দুটি দপ্তরের কর্মকর্তা ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধির সঙ্গে কথা হয়েছে এই প্রতিবেদকের। তারা জানান, মতবিনিময়ের সময় আইনমন্ত্রীর কাছাকাছিই বসে ছিলেন সিভিল সার্জন আ স মো. মাহবুবুল আলম। মন্ত্রীর ডান পাশে ছিলেন জেলা প্রশাসক, খুলনা রেঞ্জ ডিআইজি ও পুলিস সুপার। সভা চলাকালে সিভিল সার্জনের মুঠোফোন কয়েকবার বেজে ওঠে। তিনি মুঠোফোন নিয়ে বাইরেও চলে যান।

সর্বশেষ মন্ত্রী বক্তব্য দেওয়ার সময় সিভিল সার্জনের মুঠোফোন আবার বেজে ওঠে। এরপর তার উদ্দেশে আইনমন্ত্রী বলেন, “এই, আপনি, সিভিল সার্জন সাহেব, ইউ গেট আউট ফ্রম দিস রুম। আপনি চারবার টেলিফোন...এখান থেকে নেমেছেন, উঠছেন, এই করেছেন। ইউ আর নট টু বিজি লাইক আদার পিপল। জাস্ট গেট আউট ফ্রম দিজ রুম।”

তখন পেছন থেকে কেউ একজন বলে ওঠেন, ‘বের হন।’ এ সময় আসন ছেড়ে উঠে দাঁড়ান সিভিল সার্জন মাহবুবুল আলম।

এ সময় মন্ত্রী বলেন, “দিস ইজ ইনডিসেন্ট (এটা অশোভন), দিজ ইস আ মিস কন্ডাক্ট (এটা অসদাচরণ)। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট (আপনি এটা বুঝেছেন?)। বসেন, এখানে। ফোনটা বন্ধ করে বসেন।”

আইনমন্ত্রী আরও বলেন, “আপনি, চারবার এখান থেকে বসছেন-উঠছেন, বক্তাদের অ্যাটেনশন (মনোযোগ) আপনি ডাইভার্ট (ভিন্ন দিকে নেওয়া) করেছেন। আমরা এখানে সিরিয়াস বিজনেসে বসছি (গুরুত্বপূর্ণ আলোচনা করছি)।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]