শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
 
মিডিয়া
বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন





Friday, 7 August, 2026
12:13 AM
 @palabadalnet

কাজী জেসিন। ছবি: সংগৃহীত

কাজী জেসিন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব কাজী জেসিন।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

উপসচিব মো. গোলাম রাব্বানীর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১ এর ধারা ১১(২) অনুযায়ী, কাজী জেসিনকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছরের জন্য বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

আরেক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বিটিভির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মো. মাহবুবুল আলমের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]