বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬
 
মিডিয়া
চলে গেলেন সাংবাদিক কাজিম রেজা





নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
8:23 PM
 @palabadalnet

কাজিম রেজা। ছবি: সংগৃহীত

কাজিম রেজা। ছবি: সংগৃহীত

চলে গেলেন সাংবাদিক কাজিম রেজা । আজ রাজধানীর পিজি সুপার স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। তিন মেয়ে রেখে গেছেন তিনি। মাত্র কিছুদিন আগে তার স্ত্রী ইন্তেকাল করেছেন।

আজ বাদ মাগরিব জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে বাসাবো কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জাতীয় প্রেস ক্লাবের নেতারা কাজিম রেজা মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]