প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮-এর ধারা ৯(২) অনুযায়ী ফারুক ওয়াসিফকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য পিআইবির মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, এ সময়ে তাকে অন্য কোনো পেশা, বা তার পাশাপাশি ব্যবসা কিংবা তার সাথে সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কোনোরকম কর্ম-সম্পর্ক থাকবে না এবং তার পাশাপাশি এগুলা থেকে পরিত্যাগ করতে হবে। এছাড়া নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।তবে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী এতে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরসহ মোট ১৫টি দপ্তরে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ফারুক ওয়াসিফ বর্তমানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পালাবদল/এমএ