মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬
 
রাজনীতি
সরকারের ব্যর্থতায় প্রতিদিন গড়ে ১০ জন মানুষ খুনের শিকার: ইসলামী আন্দোলন





নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 August, 2026
12:33 AM
 @palabadalnet

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক। ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক। ফাইল ছবি

বিএনপি সরকার মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, গত তিন মাসের সরকারি হিসাবমতে প্রতিদিন ১০ জনের বেশি মানুষ খুনের শিকার হয়েছেন। এটা আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রকট দৃষ্টান্ত।

সোমবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, সারা দেশে গত জুলাই মাসে খুনের মামলা হয়েছে ২৯৮টি। জুনে এ সংখ্যা ছিল ৩২৬টি, মে মাসে ৩১০টি, এপ্রিলে ২৮৮টি ও মার্চে ৩১৭টি। এ হিসাব অনুযায়ী, গেল তিন মাসে খুনের নথিভুক্ত মামলা ৯৩৪টি। গড়ে প্রতি মাসে খুনের মামলার সংখ্যা ৩১১। দিনের হিসাব করলে প্রতিদিন ১০ জনের বেশি মানুষ খুন হয়েছে। এমন ভয়াবহ ও ব্যাপকমাত্রায় খুনের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

গাজী আতাউর রহমান বলেন, “বিএনপি ক্ষমতা গ্রহণ করেছে ছয় মাসের বেশি হয়েছে। এখনো আইনশৃঙ্খলা বাহিনীর ওপরে তাদের নিয়ন্ত্রণ নাই, তা বলা যথার্থ হবে না। বরং আমাদের মনে হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তার কাজে মনোযোগী নন। তিনি আইন-সংবিধান ইত্যাদি নিয়ে বেশি ব্যতিব্যস্ত।”

সরকারপ্রধানের উদ্দেশে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, “এমন গণহারে মানুষ খুনের ঘটনা আপনার সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট করবে। আর মানুষের আস্থা উঠে গেলে রাষ্ট্র চালানো যায় না। তাই অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিন।”

খুনিদের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেওয়ার এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে আইনের কঠোর ও যথাযথ প্রয়োগের দাবি জানান ইসলামী আন্দোলনের মহাসচিব।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]