রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
 
রাজনীতি
রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা





নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 August, 2026
3:01 PM
 @palabadalnet

 সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসির সিনিয়র সচিব। ছবি: সংগৃহীত

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসির সিনিয়র সচিব। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজ রোববার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে  ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

তিনি সাংবাদিকদের বলেন, আজ রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন। আমরা অলি আহমদের জন্য দুটি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য একটি মনোনয়নপত্র পেয়েছি।

রিটার্নিং অফিসার এই দুই প্রার্থীকে বৈধ ঘোষণা করেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, সকালে অলি আহমদের জমা দেওয়া প্রথম মনোনয়নপত্রটি বৈধ ও গৃহীত ঘোষণা করা হয় এবং যাচাই-বাছাইয়ের পর মির্জা ফখরুলের মনোনয়নপত্রটিও বৈধ ও গৃহীত হয়েছে।

গত ৬ আগস্ট ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]