শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
 
রাজনীতি
শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অংশ নিয়েছি, অনুশোচনা নেই: সাকিব





নিজস্ব প্রতিবেদক
Saturday, 8 August, 2026
12:40 AM
 @palabadalnet

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। শুক্রবার (৭ আগস্ট) রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান।

নিজের অবস্থান পরিষ্কার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য জানান, এসবে তার কোনো অনুশোচনা নেই। সাকিব জানান, বর্তমান সরকার নিরাপত্তা নিশ্চিত করলে তিনি দেশে ফিরে হত্যা মামলাসহ সব ধরনের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত রয়েছেন।

জুলাই গণহত্যার মামলায় মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশ করে সাকিব বলেন, “আমাদের ক্যাপ্টেন (হাসিনা) যা বলেন, আমরা তা-ই অনুসরণ করি।”

সাকিবের এসব বক্তব্য ও দেশে ফেরার ইচ্ছার জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেসসচিব এ এ এম সালেহ রয়টার্সকে বলেন, “পরাজিত ও পলাতক ফ্যাসিবাদী সরকারের সদস্য হওয়ার পরিণতিই সাকিবকে এখন ভোগ করতে হচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয়ে সাকিবের জন্য আগের সেই সমর্থন ফিরিয়ে দেওয়ার ক্ষমতা বর্তমান সরকারের নেই। আইনের দৃষ্টিতে সাকিব আল হাসান একজন অভিযুক্ত ব্যক্তি, তাই বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে তাকে অবশ্যই বাংলাদেশের আদালতে আত্মসমর্পণ করতে হবে।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]