রবিবার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার ২৮ জুন ২০২৬
 
বিদেশ
ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিলেন এরদোগান, বিস্ফোরক দাবি ট্রাম্পের





মিডল ইস্ট মনিটর
Friday, 26 June, 2026
8:52 PM
 @palabadalnet

 তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

আমেরিকা-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত বা যুদ্ধে তেহরানের পক্ষে অংশ নিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান পুরোপুরি প্রস্তুত ছিলেন বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, তার ব্যক্তিগত অনুরোধেই তুর্কি প্রেসিডেন্ট এ যুদ্ধ থেকে দূরে থাকতে সম্মত হন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ বিস্ফোরক দাবি করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “প্রেসিডেন্ট এরদোগান ইরানের পক্ষে যুদ্ধে নামার জন্য অন্যতম প্রধান প্রার্থী ছিলেন, কারণ তিনি ইসরায়েলকে মোটেও পছন্দ করেন না।”

ট্রাম্প আরও বলেন, পরিস্থিতি বেগতিক দেখে তিনি নিজেই ব্যক্তিগতভাবে এতে হস্তক্ষেপ করেন এবং এরদোগানকে সংঘাত থেকে দূরে থাকার অনুরোধ জানান। তাতে তুর্কি প্রেসিডেন্ট তা মেনে নেন।

এদিকে আঙ্কারার নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানের জন্য আমেরিকাের কাছ থেকে এফ-৩৫ ফাইটার জেট ও প্রয়োজনীয় জেট ইঞ্জিন কেনার অনুরোধে ট্রাম্প ইতিবাচক সাড়া দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। এ প্রসঙ্গে সাংবাদিকেরা প্রশ্ন করলে ট্রাম্প জানান, তিনি সম্ভবত এমন কিছু করবেন, যা তুরস্ককে সন্তুষ্ট করবে।

এর পাশাপাশি, প্রেসিডেন্ট এরদোগানের প্রতি সম্মান জানিয়ে আঙ্কারায় অনুষ্ঠেয় আসন্ন ন্যাটো শীর্ষ সম্মেলনে সশরীর যোগ দেওয়ার ইচ্ছার কথাও নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]