শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার ২৬ জুন ২০২৬
 
বিদেশ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯





পালাবদল ডেস্ক
Friday, 26 June, 2026
8:40 PM
 @palabadalnet

 ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা এলাকা। ২৫ জুন, ২০২৬। ছবি: এএফপি

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা এলাকা। ২৫ জুন, ২০২৬। ছবি: এএফপি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত দুই হাজার ৯৮০ জন।

আজ শুক্রবার দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে হতাহতের সর্বশেষ তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট রদ্রিগেজ।

তিনি বলেন, “দুঃখজনকভাবে এখন পর্যন্ত ৫৮৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।”

এর আগে সরকারি হিসাবে মৃতের সংখ্যা বলা হয়েছিল ২৩৫ জন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় প্রথমে ৭ দশমিক ২ মাত্রা এবং এর কয়েক সেকেন্ড পরই ৭ দশমিক ৫ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়।

প্রথমটির কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠের ২০ দশমিক ৩ কিলোমিটার ও দ্বিতীয়টি ছিল ১০ কিলোমিটার গভীরে।

দুটি ভূমিকম্পের কেন্দ্র অগভীর হওয়ায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার দিন জাতীয় ছুটি থাকায় অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি মানুষ বাড়িতে অবস্থান করছিলেন।

দেশটিতে ইতোমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘরবাড়ি হারানো এবং ক্ষতিগ্রস্ত বহু মানুষ এই দুর্যোগের পর রাস্তায় রাত কাটাচ্ছেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]