মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার ২৩ জুন ২০২৬
 
রাজনীতি
ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়: রিজভী





বাসস
Tuesday, 23 June, 2026
9:47 PM
Update: 23.06.2026
9:51:29 PM
 @palabadalnet

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো যৌথভাবে এ কর্মসূচি পালন করেছে। ছবি: বাসস

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো যৌথভাবে এ কর্মসূচি পালন করেছে। ছবি: বাসস

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, দেশে ‘ফ্যাসিবাদের’ পুনরুত্থানের সুযোগ নেই। জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ আছে। তাই ফ্যাসিবাদের যেকোনো ইঙ্গিত বা অশুভ তৎপরতা প্রতিহত করতে হবে।

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী এ কথা বলেন।

বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত মিছিলটি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার নয়াপল্টনে এসে শেষ হয়।

সমাবেশে রিজভী বলেন, ফ্যাসিবাদের উঁকি দেওয়ার যেকোনো চেষ্টা প্রতিহত করতেই বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো যৌথভাবে এ কর্মসূচি পালন করেছে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, যারা জনগণের জীবন থেকে সুন্দর ভোর, সূর্যের আলো, স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন এবং মানুষের বাঁচার অধিকার কেড়ে নিয়েছিল, তারা এখন নানা কায়দায় চুরি ও পাচার করা অর্থ ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টির চেষ্টা করছে।

দীর্ঘদিন পর জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, দীর্ঘদিন পর জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। শেখ হাসিনা যে নির্বাচন কেড়ে নিয়ে দুঃশাসন ও রক্তপিপাসু সরকার গঠন করেছিলেন, সেই পরিস্থিতির বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত ম্যান্ডেটের মধ্য দিয়ে গঠিত তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্তের বেড়াজাল তৈরির চেষ্টা চলছে।

বিএনপির এই নেতা বলেন, গত ১৭ বছরে বিরোধী দলকে দমন করতে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হয়েছিল। বিএনপির বহু নেতা-কর্মী হত্যা, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। আবার সেই গুমের রাজত্বে ফিরতে জনগণ সমর্থন দেবেন না।

রিজভী দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত চার মাসে কোনো গুম, ক্রসফায়ার বা মিথ্যা মামলার ঘটনা ঘটেনি। তার মতে, শুধু অপরাধী ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেশ অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, বহুদলীয় গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার চক্রান্ত চলছে। তবে এসব চেষ্টা সফল হবে না।

রিজভী বলেন, জনগণকে প্রতিদিন সতর্ক থাকতে হবে। কারণ, বিভিন্ন মহল উসকানিমূলক কর্মকাণ্ড ও বক্তব্যের মাধ্যমে দেশ ও সার্বভৌমত্ববিরোধী পরিবেশ তৈরির চেষ্টা করছে।

মহান মুক্তিযুদ্ধে বিপুল আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশের মানুষকে কেউ গোলাম বা কৃতদাসে পরিণত করতে পারবে না, দেশের জনগণ তা হতে দেবেন না বলেও মন্তব্য করেন রিজভী।

সমাবেশে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সাবেক সদস্যসচিব আবদুর রহিমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পালাবদল/এমএম


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]